সেক্টর-১ (রেলপথ মন্ত্রণালয়)
ইতিহাস:
পরিবহন অডিট অধিদপ্তর (Transport Audit Directorate) প্রতিষ্ঠার পর ঢাকায় সেক্টর-১ গঠিত হয়েছে।
কার্যপরিধি:
রেলপথ মন্ত্রণালয়; বাংলাদেশ রেলওয়ে ও এর অধীনস্থ কার্যালয়সমূহ; বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ)-এর কার্যালয় ও এর অধীনস্থ সকল কার্যালয়; এবং মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প।
ঠিকানা:
পরিবহন অডিট অধিদপ্তর, ১০ম তলা, অডিট কমপ্লেক্স, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
কার্যক্রম:
অডিটযোগ্য সকল ইউনিটের অডিট পরিকল্পনা, অডিট দল গঠন, অডিট তদারকি ও অডিট ব্রিফিং ইত্যাদি। অডিট-পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম যেমন—কিউএসি-১ (QAC-1), ব্রডশিট জবাব, সাধারণ ও অগ্রিম অডিট অনুচ্ছেদ (para) জারি এবং রিপোর্ট সেক্টরে খসড়া প্রতিবেদন প্রেরণ।
দ্বিপাক্ষিক/ত্রিপাক্ষিক সভায় অংশগ্রহণ।
মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত এবং সংশ্লিষ্ট সেক্টর/শাখায় প্রেরণ।
প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
জনবল:
ক্রমিক নং | পদের নাম | অনুমোদিত | কর্মরত | শূন্য |
১ | উপপরিচালক | ০১ | ০১ | ০ |
২ | সহকারী পরিচালক | ০১ | ০ | ০১ |
৩ | অডিট এন্ড একাউন্টস্ অফিসার | ০৮ | ০৪ | ০৪ |
৪ | এসএএস সুপারিনটেনডেন্ট | ১০ | ০৭ | ০৩ |
৫ | অডিটর ও জুনিয়র অডিটর | ২০ | ১০ | ১০ |
৬ | অফিস সহায়ক | ০২ | ০১ | ০১ |
মোট= | ৪২ | ২৩ | ১৯ | |

