চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়
পটভূমি:
পরিবহন অডিট অধিদপ্তর প্রতিষ্ঠার পর চট্টগ্রামে সেক্টর-৬ (চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়) স্থাপন করা হয়েছে।
কার্যপরিধি:
চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন সকল কার্যালয়।
ঠিকানা:
পরিবহন অডিট অধিদপ্তর, সিআরবি (CRB), চট্টগ্রাম।
কার্যক্রম:
চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত অডিটযোগ্য সকল ইউনিটের অডিট পরিকল্পনা, অডিট দল গঠন, অডিট তদারকি, অডিট ব্রিফিং ইত্যাদি। অডিট-পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম যেমন—কিউএসি-১ (QAC-1), ব্রডশিট জবাব, অগ্রিম অনুচ্ছেদ (Advance Para) জারি এবং রিপোর্ট সেক্টরে খসড়া প্রতিবেদন প্রেরণ।
দ্বিপাক্ষিক/ত্রিপাক্ষিক সভায় অংশগ্রহণ।
মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত এবং সংশ্লিষ্ট সেক্টর/শাখায় প্রেরণ।প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ ও সমন্বয়।
প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
অনুমোদিত ও বর্তমান জনবলের বিবরণ:
ক্রমিক নং | পদের নাম | অনুমোদিত | কর্মরত | শূন্য |
১ | উপপরিচালক | ০১ | ০১ | ০ |
২ | সহকারী পরিচালক | ০১ | ০ | ০১ |
৩ | অডিট এন্ড একাউন্টস্ অফিসার | ০৫ | ০১ | ০৪ |
৪ | এসএএস সুপারিনটেনডেন্ট | ১০ | ০৯ | ০১ |
৫ | অডিটর ও জুনিয়র অডিটর | ২১ | ১২ | ০৯ |
৬ | টাইপিস্ট | ০১ | ০ | 0১ |
৭ | অফিস সহায়ক | ০৩ | ০৩ | ০ |
মোট= | ৪২ | ২৬ | ১৬ | |

