সেতু বিভাগ
পটভূমি:
পরিবহন অডিট অধিদপ্তর প্রতিষ্ঠার পর ঢাকায় সেক্টর-৩ গঠিত হয়েছে।
কার্যপরিধি:
সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু বিভাগের সিএএফও (প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা)-এর কার্যালয় এবং এই বিভাগের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প (যেমন—পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহায়তা প্রকল্প ইত্যাদি)।
ঠিকানা:
পরিবহন অডিট অধিদপ্তর, ১০ম তলা, অডিট কমপ্লেক্স, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
কার্যক্রম:
অডিটযোগ্য সকল ইউনিটের অডিট পরিকল্পনা প্রণয়ন, অডিট দল গঠন, অডিট তদারকি ও অডিট ব্রিফিং ইত্যাদি। অডিট-পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম যেমন—কিউএসি-১ (QAC-1), ব্রডশিট জবাব, সাধারণ ও অগ্রিম অনুচ্ছেদ (para) জারি এবং রিপোর্ট সেক্টরে খসড়া প্রতিবেদন প্রেরণ।
দ্বিপাক্ষিক/ত্রিপাক্ষিক সভায় অংশগ্রহণ।
মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত এবং সংশ্লিষ্ট সেক্টর/শাখায় প্রেরণ।
প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
জনবল:
ক্রমিক নং | পদের নাম | অনুমোদিত | কর্মরত | শূন্য |
১ | উপপরিচালক | ০১ | ০১ | ০ |
২ | সহকারী পরিচালক | ০১ | ০ | ০১ |
৩ | অডিট এন্ড একাউন্টস্ অফিসার | ০৩ | ০১ | ০২ |
৪ | এসএএস সুপারিনটেনডেন্ট | ০৫ | ০২ | ০৩ |
৫ | অডিটর ও জুনিয়র অডিটর | ১০ | ০৩ | ০৭ |
৬ | অফিস সহায়ক | ০২ | ০১ | ০১ |
মোট= | ২২ | ০৮ | ১৪ | |

