সড়ক ও জনপথ বিভাগ
পটভূমি:
পরিবহন অডিট অধিদপ্তর প্রতিষ্ঠার পর ঢাকায় সেক্টর-২ গঠিত হয়েছে।
কার্যপরিধি:
সড়ক ও জনপথ বিভাগ, প্রধান প্রকৌশলীর কার্যালয় ও এর আওতাধীন সকল কার্যালয়, সড়ক ও জনপথ বিভাগের সিএএফও (প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা)-এর কার্যালয়, বিভাগের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
ঠিকানা:
পরিবহন অডিট অধিদপ্তর, ১০ম তলা, অডিট কমপ্লেক্স, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
কার্যক্রম:
নিরীক্ষাযোগ্য সকল ইউনিটের নিরীক্ষা পরিকল্পনা, নিরীক্ষা দল গঠন, নিরীক্ষা তদারকি, নিরীক্ষা ব্রিফিং ইত্যাদি। নিরীক্ষা-পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম যেমন—কিউএসি-১ (QAC-1), ব্রডশিট জবাব, সাধারণ ও অগ্রিম অনুচ্ছেদ (para) জারি এবং রিপোর্ট সেক্টরে খসড়া প্রতিবেদন প্রেরণ।দ্বিপাক্ষিক/ত্রিপাক্ষিক সভায় অংশগ্রহণ।মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রস্তুত এবং সংশ্লিষ্ট সেক্টর/শাখায় প্রেরণ।প্রশাসনিক কার্যক্রম সম্পাদন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।
জনবল:
ক্রমিক নং | পদের নাম | অনুমোদিত | কর্মরত | শূন্য |
১ | উপপরিচালক | ০১ | ০১ | ০ |
২ | সহকারী পরিচালক | ০১ | ০ | ০১ |
৩ | অডিট এন্ড একাউন্টস্ অফিসার | ০৮ | ০৪ | ০৪ |
৪ | এসএএস সুপারিনটেনডেন্ট | ১৪ | ১০ | ০৪ |
৫ | অডিটর ও জুনিয়র অডিটর | ২০ | ১৪ | ০৬ |
৬ | অফিস সহায়ক | ০২ | ০১ | ০১ |
মোট= | ৪৬ | ৩০ | ১৬ | |

